সব্যসাচী গুছাইত, নিজস্ব প্রতিনিধী।
পশ্চিম মেদিনীপুর জেলার সবং এর শ্যামসুন্দরপুর। চন্ডীয়া নদী তীরবর্তী গ্রামে বছর ঘুরতে না ঘুরতেই রাতের অন্ধকারে আবার ও খুন। একেবারে পাড়ার মধ্যে এক মহিলাকে বিবস্ত্র অবস্থায় নিশংসভাবে খুন করল কে বা কারা?উঠছে নানা প্রশ্ন।
জানা যায়, মৃতা মহিলার নাম নমিতা বোস। গত কয়েক বছর আগে স্বামী গত হওয়ায় মহিলা বাড়িতে একাই থাকতেন। মহিলার দুই মেয়ে থাকলেও বিবাহসুত্রে তারাও বাইরে।
গতকাল রাত্রি নটা থেকে মহিলার ফোন সুইচ অফ আসে। প্রতিদিনের ন্যায় মেয়েরা মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সারা রাত্রি তার সাথে কোন যোগাযোগ করতে সম্ভব হয়নি। ফলে সকালে প্রতিবেশীদের সাথে ফোনে যোগাযোগ করে মায়ের খোঁজখবর জানতে চায়।
মেয়ের কথা মতো প্রতিবেশীরা ওই মহিলার বাড়িতে এসে দেখে কে কেউ বা কারা নৃশংসভাবে খুন করে বিবস্ত্র অবস্থায় বিছানার পর ফেলে রেখে গেছে।
ঘটনা জানাজানি হতেই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা।
বর্তমানে ঘটনাস্থলে এসে পৌঁচেছে সবং থানার পুলিশ।
বলাবাহুল্য এক বছর আগে এই একিই এলাকায় একটি মহিলার খুনের ঘটনা ঘটেছিল। তাই প্রতিবেশী ও মৃতার আত্মীয়স্বজন একত্রিত হয়ে নমিতা বোসের দেহ ঘিরে পুলিশের সামনে অপরাধী সনাক্ত করন ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রশাসনের তরফ থেকে নিরপেক্ষ ও দ্রুত তদন্তের আশ্বাস দেওয়া হয়। অবশেষে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।







