বুধবার শহরে ভ্যাপসা গরম থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
গতকাল অর্থাৎ মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এই দিনে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক 84 শতাংশ এবং সর্বনিম্ন 35 শতাংশ। বৃহস্পতিবার আবার কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে।
বুধবার দক্ষিণবঙ্গে সার্বিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। বৃহস্পতিবার বাঁকুড়া, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পারদ চড়লেও আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই। খুশির ঈদে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন থাকছে না। কোনও কোনও জায়গায় হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
ঈদে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস মিলেছে।







