রাজ্য

ঝাঁটা ও প্রতীকী ব্রেইন মডেলকে প্রতিবাদের অস্ত্র করলেন স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা

“আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন।” সহজ পাঠের পাতা থেকে সরাসরি উঠে এসেছে শহরের রাস্তায়। গত একমাস ধরে আরজিকর কাণ্ডের প্রতিবাদ অবিরাম হয়ে চলেছে। গত সোমবারের শুনানির ভিত্তিতে আরজি করে জুনিয়র ডাক্তাররা পাল্টা ডেডলাইন দেয় সরকারকে এবং স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয় সেই মতোই করুণাময়ী থেকে ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের দিকে মিছিল এগিয়ে চলেছে।

এই মিছিলে প্রতি কিভাবে ব্রেন ও ঝাঁটা নেওয়া হয়েছে তারা বলছেন ব্রেন উপহার দেওয়া হবে স্বাস্থ্য প্রশাসকদের এবং তারা ঝাঁটা নিয়েছে যত পরিকাঠাময় অর্থাৎ সিস্টেমে গলদ রয়েছে সেই গলদ সাফ করবার জন্য। কার্যত তাদের প্রতি কি প্রতিবাদ মিলে গেছে আজ মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন সহজপাঠের কবিতার লাইনটির সাথে ঘটনাচক্রে আজ মঙ্গলবার।

এই মুহূর্তে মিছিল করুণাময়ী মোড় থেকে এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছেন প্ল্যাকার্ড হাতে। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকদের পূর্ব লালবাজার অভিযানের কথা মাথায় রেখে ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে। সেই ব্যারিকেড গুলি কোনোটিই বেশি দূরত্বে নয় তারা চেয়েছিলেন স্বাস্থ্য ভবনের সামনে অবধি যেতে। প্রথমদিকে ব্যারিকেড ৫০০ মিটার দূরে করা হলেও পরবর্তীতে চিকিৎসকদের সাথে প্রশাসনের কথাবার্তার পর সেই ব্যারিকেড সরিয়ে আনে একদম স্বাস্থ্য ভবনের গেটের সামনে। দ্বিতীয় ব্যারিকেড ৫০ মিটার এবং তৃতীয় ব্যারিকেড স্বাস্থ্য ভবন থেকে ১০০ মিটারের দূরত্বে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.