জেলা

রেলগেট ভেঙে কংসাবতী পার হাতি, চিলগোড়ার জঙ্গলে আতঙ্ক! ব্যাহত ট্রেন চলাচল ঘিরে চাঞ্চল্য

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর সীমান্তবর্তী এলাকায় একটি হাতির তাণ্ডবে ছড়াল তীব্র আতঙ্ক। গতকাল রাতে একাধিক জনবসতি ও এলাকা পেরিয়ে যাওয়ার সময় টাটানগর–খড়গপুর রেললাইনের একটি গুরুত্বপূর্ণ রেলগেট ভেঙে দেয় হাতিটি। এর জেরে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারড়াঙ্গা, বেলতলা ও গোবিন্দপুর হয়ে হাতিটি রাশুয়া এলাকায় পৌঁছয়। সেখানে রেলগেট ভাঙার পর সাতপাটি ঘাট দিয়ে কংসাবতী নদী পার হয় সে। এরপর চাঁদড়া ও মানিকপাড়া রেঞ্জের কুসুমঘাঁটি এলাকা অতিক্রম করে বর্তমানে চিলগোড়ার জঙ্গলে অবস্থান করছে হাতিটি।
হাতির গতিবিধির উপর নজর রাখছে বন দপ্তর। জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি জঙ্গলের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হাতির অবস্থান ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.