আজ তৃনমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে রাজ্য জুড়ে তৃনমূল কর্মী সমর্থকরা বিভিন্ন ভাবে জন্মদিন পালন করছে। পশ্চিম মেদিনীপুর জেলায় ডেবরায় এদিন কর্মী সমর্থকদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলো মন্ত্রী মানস রঞ্জন ভুঁঞ্যা ও পিংলার বিধায়ক অজিত মাইতি। উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার তৃনমূল কংগ্রেস সভাপতি আশীষ হুদাইত, ডেবরা ব্লক তৃনমূল সভাপতি প্রদীপ কর সহ ঘাটাল সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ব। এদিন বেলুন ফাটিয়ে কেক কেটে তৃনমূল কর্মী সমর্থকদের খাইয়ে দেন মন্ত্রী ও বিধায়ক।
প্রসঙ্গত গতকাল ডেবরায় বিজয়া সম্মেলনী করতে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক ইস্যুতে রাজ্য সরকার সহ মুখ্যমন্ত্রীকে আক্রমন করে। তার ই প্রতিবাদ জানিয়ে, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা র সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়ন তুলে ধরার জন্য আগামী ১০ তারিখ ডেবরার হরিমতি হাইস্কুল মাঠে জনসভার ডাক দেন মন্ত্রী।







