ক্রাইম

দিল্লিতে শোরুমের ট্রায়াল রুম থেকে উদ্ধার তরুণীর দেহ, গ্রেপ্তার অভিযুক্ত

পশ্চিম দিল্লির মোতি নগরে ‘বস্ত্র মহল’ নামক একটি পোশাকের শোরুমের ট্রায়াল রুম থেকে ১৮ বছর বয়সী সেলসওম্যান শবনমের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার এই নৃশংস ঘটনার পর রবিবার মূল অভিযুক্ত ২৯ বছর বয়সী সুরজকে গ্রেপ্তার করা হয়েছে।
সিসিটিভি ফুটেজে শবনমকে দোকান থেকে বের হতে না দেখায় প্রতিবেশীরা ভেতরে তল্লাশি চালান। ট্রায়াল রুমের সামনে রক্ত ও ওড়না পড়ে থাকতে দেখে দরজা খুলতেই শবনমের রক্তাক্ত দেহ মেলে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুরজের দুই ভাইয়ের সাথে শবনমের দুই বোনের বিয়ে হয়েছিল। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান এবং সম্পর্কের অবনতির জেরেই সুরজ এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় খুনের মামলা রুজু করে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.