ক্রাইম

নাকা চেকিং চলাকালীন উদ্ধার হল ২৪ লক্ষ টাকা

আসন্ন লোকসভা শান্তিপূর্ণ পরিবেশে করার জন্য লোকসভা কেন্দ্রগুলিতে চলছে নাকা চেকিং। তেমনি কিশান্গঞ্জ লোকসভা কেন্দ্রে আসন্ন লোকসভার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে চলছে নাকা চেকিং। তাই কিশানগঞ্জের জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং। নাকা চেকিং চলাকালীন দুটি আলাদা আলাদা জায়গা থেকে উদ্ধার হল মোটা অংকের টাকা আর এই ঘটনায় আটক করা হয়েছে দুইজন ব্যক্তিকে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দুই ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এত মোটা অংকের টাকা তাদের কাছে এলো কিভাবে!
শুক্রবার সন্ধ্যার পরে রাত আটটা নাগাদ বাহাদুরগঞ্জের এলআরপি চকে নাকা চেকিং চলাকালীন একটি চারচাকার গাড়ীকে আটক করে তল্লাশি সেই গাড়ি থেকে ৭ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। সেই গাড়ি থেকেই একজন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম মহম্মদ কাঁদির। ধৃত ব্যক্তি জানায় ,নেপাল সীমান্তের বিবিগঞ্জ এলাকায় রেল লাইন বসানোর কাজের জন্য কিশান্গঞ্জ থেকে টাকা নিয়ে যাচ্ছিলেন।

বাহাদুরগঞ্জ থানার আইসি অভিষেক কুমার রঞ্জন বলেন, “মডেল কোড অফ কন্ডাক্ট জারির পরে প্রচুর পরিমানে নগদ টাকা নিয়ে যাওয়া নিষিদ্ধ। এইদিকে কিশনগঞ্জে লোকসভা নির্বাচনের প্রাথীদের মনোনয়ন পর্ব শুরু হয়েছে। সেইজন্য এই টাকা কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.