ক্রাইমজেলা

প্রাক্তন ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ ! এমনকি ধর্ষনের ছবিও পোস্ট ? গ্রেফতার অভিযুক্ত শিক্ষক

প্রাক্তন ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ ! গুরুতর অভিযোগ উঠল গৃহ শিক্ষকের বিরুদ্ধে। আরও বড় অভিযোগ , ওই শিক্ষক নাকি ধর্ষনের ছবিও তুলে রাখেন এবং তা ভাইরাল করে দেওয়ার নাম করে ব্ল্যাকমেইল করেন । ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের তরফে , অভিযোগ দায়ের করা হয়েছে বারুইপুর থানায় । অভিযোগ দায়ের হতেই , গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে অভিযুক্ত গৃহশিক্ষক অবশ্য , এইসব বিষয় অস্বীকার করে গেছেন ।

নির্যাতিতার কথায় , তিনি ক্লাস এইটে , ওই শিক্ষকের কাছে পড়তেন । তারপর ওই শিক্ষকের কাছে পড়া ছেড়ে দিলেও যোগাযোগ ছিল তার সাথে । তিনি বলেন , চলতি বছরের মার্চ মাসেই নাকি ওই শিক্ষক , তাকে নিজের বাড়িতে ডাকেন । এমনকি তিনি যেতে অস্বীকার করলে , অভিযুক্ত শিক্ষক , আত্মহত্যার চেষ্টা স্বরূপ ছবি তুলে ওই তরুণীকে পাঠান । তারপর মার্চ মাসে ওই তরুণী , শিক্ষকের বাড়িতে গেলে , তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ।

৫ মার্চ এর এই নৃশংস ঘটনা , বাড়ি ফিরে এসে তরুণী বাবা-মাকে সব বলেছিলেন। কিন্তু, তারা এতদিন লোকলজ্জার ভয়ে কোনো পদক্ষেপই নেননি। তবে এবার গৃহশিক্ষক ধর্ষণের সময় তোলা কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বলে অভিযোগ তরুণীর। নির্যাতিতার মতই আরও দুজনের সাথে গৃহশিক্ষক এমন আচরণ করেছেন বলে অভিযোগ।

তবে এবিষয়ে গৃহ শিক্ষকের দাবী , “আমি ধর্ষণ করিনি। আমার ফেসবুক অ্যাকাউন্ট ২ জনের নামে খোলা ছিল। সেটা বন্ধ করিনি বলেই আমার নামে ভুয়ো অভিযোগ হয়েছে।” উল্লেখ্য , অভিযোগ দায়েরের পরই অভিযুক্ত গৃহ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.