অফবিট

সরিষার তেলের ত্বক ও চুলের ৫ টি টিপস্। যা আপনাকে সুন্দর করে তুলবে

সরিষার তেলের গুণাগুণ অনেক। খাবার রান্নায়ও এই তেলের ব্যবহার হয়। স্বাস্থ্যকর খাবার তৈরিতে এই তেলের জুড়ি মেলা ভার। তা ছাড়া ঠান্ডা নিরাময়সহ নানা রোগের ওষুধ হিসেবেও সরিষার তেল খুবই উপকারী। এছাড়াও স্বাস্থ্যগুণে ভরপুর সরিষার তেল দিয়ে ত্বকেরও যত্ন হয়।

যুগ যুগ ধরেই ত্বকের যত্নে সরিষার তেলের ব্যবহার রয়েছে। স্নান এর আগে সারা গায়ে সরিষার তেল মাখা যেন চিরাচরিত নিয়ম। বাচ্চাদেরও ছোটো বেলায় সরিষার তেল দিয়ে মালিশ করা হয় । সাধারণত ত্বকের শুষ্কতা দূর করতেই এটি ব্যাবহার করা হয়। কালের পরিবর্তন হলেও ত্বকের যত্নে সরিষার তেলের ব্যবহার কমেনি। নিয়মিত এই তেল ম্যাসাজে পাওয়া যাবে ত্বকের নানা সমস্যার সমাধান। সরিষার তেল ব্যবহারের ত্বকের যে সমস্যাগুলোর সমাধান পাওয়া যায় সেগুলি,,,

ব্রণের দাগ দূর হবে :-

সরিষার তেল ব্যবহারে ব্রণের দাগ কমবে। এই তেলে একাধিক উপাদান রয়েছে, যা ত্বকের জন্য উপকারী। তৈলাক্ত ত্বকে ব্রণ বেশি হয়। কিন্তু ব্রণের দাগ দূর করতে সরিষার তেল ব্যবহার করতে পারেন। ব্রণের দাগের ওপর তুলার সাহায্যে সরিষার তেল লাগান। কয়েক দিন লাগালেই দাগ কমবে।

চুল পড়া বন্ধ করে :-

চুল পড়া খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ অনেক সময় চুলের ফলিকল দুর্বল হয়ে নষ্ট হয়ে যায়। চুলে নিয়মিত সরিষার তেল মালিশ করলে ফলিকল মজবুত হয়ে চুল পড়া বন্ধ হবে। ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সরিষার তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম মিনারেল এবং ভিটামিন এ ডি ই ও কে। এ ছাড়া থাকে জিঙ্ক, বিটা ক্যারোটিন ও সেলেনিয়াম, যা চুল লম্বা হতে সাহায্য করে।

ত্বকের ট্যান দূর করে:-

শীতকালে রোদে বসার কারণে ত্বকে ট্যান পড়ে যায়। ত্বকের সুরক্ষায় রাসায়নিক সানস্ক্রিনের পরিবর্তে সরিষার তেল ব্যবহার করতে পারেন। সরিষার তেলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের ট্যান দূর করতে খুবই কার্যকরী। ত্বকের ট্যান দূর করতে এক চামচ সরিষার তেল এর সঙ্গে লেবুর রস বা টক দই ব্যবহার করতে পারেন। এটি দিয়ে মুখে ম্যাসাজ করুন ৮ – ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যাবহার করলে হাতে নাতে পাবেন ফলাফল।

ঠোঁটের যত্নে:-

ফেটে যাওয়া ঠোঁটের যত্ন নেবে সরিষার তেল। এটি ফাটা ঠোঁটের মলিনতা ফেরাবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সরিষার তেল ঠোঁটে লাগিয়ে নিন। এরপর সকালে ভালো করে ধুয়ে নিন। ঠোঁটের কোমনীয়তা ফিরবে।

দাঁত ঝকঝক:-

সরষের তেলের সঙ্গে কয়েক ফোঁটা পাতিলেবুর রস ও এক চিমটে নুন মিশিয়ে দাঁত মাজুন। দাঁত ঝকঝক করবে। দাঁতের যন্ত্রণা, হলদে ভাব কাটিয়ে সাদা রং ফিরিয়ে আনে ।আধ চামচ সরষের তেল, এক চামচ হলুদ ও আধ চামচ নুন মিশিয়ে দাঁতে ঘষুন। রেহাই পাবেন দাঁতের সমস্যা থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.