দেশ

উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা! খাদে ১০০ মিটার গভীরে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৬, আহত ২০

উত্তরাখণ্ডে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। মঙ্গলবার, ১৭ নভেম্বর, তেহরি গাড়োয়াল জেলার গুলার বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন প্রায় ২০ জন।
ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজে নামে পুলিশ, এসডিআরএফ এবং জরুরি পরিষেবার কর্মীরা। দুর্গম খাদ থেকে আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধার ও তল্লাশি অভিযান। তবে কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.