দেশ

সংরক্ষিত আসন নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের! নির্দিষ্ট SC/ST আসনের দাবি করতে পারবেন না ভোটার বা প্রার্থী

সংরক্ষিত আসন নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল দেশের সর্বোচ্চ আদালত। কোনও নির্দিষ্ট নির্বাচনী কেন্দ্রকে তফসিলি জাতি (SC) অথবা তফসিলি জনজাতির (ST) জন্য সংরক্ষিত রাখার দাবি করতে পারবেন না সংশ্লিষ্ট এলাকার ভোটার কিংবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক কোনও প্রার্থী। সোমবার, ১৬ নভেম্বর এই পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ।
লাইভ ল-এর প্রতিবেদন অনুযায়ী, আদালত জানিয়েছে, কোন নির্বাচনী কেন্দ্র কখন SC অথবা ST-র জন্য সংরক্ষিত থাকবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের এক্তিয়ার রয়েছে। সংরক্ষিত আসনের আবর্তন বা রোটেশন নির্ধারণের ক্ষেত্রেও রাজ্য সরকারের বিবেচনাধীন ক্ষমতা রয়েছে।
আদালতের এই পর্যবেক্ষণ নির্বাচনী কেন্দ্রের সংরক্ষণ ব্যবস্থা এবং আসন আবর্তন নিয়ে নতুন করে গুরুত্বপূর্ণ আইনি আলোচনার অবকাশ তৈরি করেছে। বিশেষত, নির্দিষ্ট কোনও কেন্দ্রকে সংরক্ষিত রাখার দাবির ক্ষেত্রে এই পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.