দেশ

এক কোপে দেহ থেকে আলাদা মস্তক, রাতভোর ধরে স্ত্রীর চামড়া ছাড়ালেন স্বামী

রাতের খাবার দিতে দেরি করছিল স্ত্রী। তাই রাগের চোটে এক কোপে স্ত্রীর ধড় থেকে মুণ্ড আলাদা করে দিলেন স্বামী। এতেও রাগনা কমায়, স্ত্রীর শরীর থেকে ছাড়িয়ে নেন চামড়াও! অভিযুক্ত স্বামী দীর্ঘক্ষণ শান্তভাবে বসে থাকেন মৃতদেহের পাশে। পরে অফিসের বসকে ফোন করে জানান যে স্ত্রীকে খুন করেছেন, তাই কাজে আসবেন না তিনি।

এরপরই তড়িঘড়ি পুলিশ আধিকারিকদের খবর দেওয়ায় হয় অফিসের তরফে। খবর পাওয়া মাত্রই পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তকে।

ঘটনাটি ঘটেছে কর্নাটকের তুমকুরে অঞ্চলে। সূত্রের খবর, পারিবারিক অশান্তির জেরেই স্ত্রীকে খুন করেন তার স্বামী। রাগের বশে কাস্তের কোপে ধড় থেকে মুণ্ড আলাদা করে দেন ওই অভিযুক্ত। এরপর শরীর থেকে টেনে আলাদা করেন চামড়াও। পুলিশের কাছে অভিযুক্ত জানিয়েছেন যে স্ত্রী খাবার দিতে অস্বীকার করাতেই এই খুন।

ঘটনাস্থলে পুলিশ যখন পৌঁছয়, তারা দেখতে পান যে গোটা ঘর রক্তাক্ত। এক মহিলার মৃতদেহ লুটিয়ে পড়ে রয়েছে মেঝেতে। দেখা যাচ্ছে পেটের নাড়িভুড়ি, হাতের শিরাও।পাশেই রাখা আছে চামড়া ও কাটা মুণ্ড। এরপরই ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্তকে জেরা করার পর জানা গিয়েছে, অভিযুক্ত শিবরামা একটি কারখানায় কাজ করেন। কিন্তু উপার্জন নিয়ে প্রায়দিনই স্ত্রীর সঙ্গেঅশান্তি ,ঝামেলা লেগে থাকত। গত সোমবারও স্বামী-স্ত্রীর মধ্যেঅন্যদিনের মতোই বচসা বাধে। স্ত্রী খাবার দিতে অস্বীকার করায় অশান্তির প্রবলমাত্রাই পৌঁছায়। এর পরেই রাগের বশে স্ত্রীকে প্রথমে ছুরি দিয়ে খুন করেন স্বামী। এরপর কাস্তে দিয়ে মাথা থেকে ধর আলাদা করে দেন। এরপর দেহ থেকে চামড়া আলাদা করতে শুরু করেন ওই অভিযুক্ত। সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত এই কাজই করতে থাকে তিনি। এরপর বাড়িওয়ালা ও কাজের জায়গায় নিজেই খবর দেন। গোটা ঘটনার সময়ই ঘুমিয়ে ছিল অভিযুক্তের আট বছরের এক বালক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.