আর জি করের নক্কারজনক ঘটনায় উত্তাল হয়ে রয়েছে পুরো ভারতবর্ষ। পাশাপাশি আন্দোলনের আজ ছড়িয়ে পরেছে অন্যান্য একাধিক দেশে। এই আবহাওয়ার মধ্যে দিল্লির নয়ডার বেসরকারি স্কুলের কেরানির লালসার শিকার হলো ৬ বছরের শিশু। ঘটনা জানার পরেও কোনো রকম পদক্ষেপ না নিয়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বুধবার নির্যাতিতার কিশোরী পরিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে।
ক্রমাগত দেশের মধ্যে বেরিয়ে চলেছে নারী নির্যাতনের মতো ঘটনা। এই নির্যাতন চলছে সমস্ত বয়সের নারীদের ওপর। বয়স্ক বৃদ্ধ থেকে শুরু করে ছোট্ট নাবালিকা সবাইকেই দর্শকদের লালসার শিকার হতে হচ্ছে। বর্তমানে দেশের মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে খবরের শিরোনামে বারংবার নাবালিকাদের ধর্ষণের ঘটনা। এবার ফের সেরকমই এক ঘটনা উঠে এলো রাজধানীর বুকে। গতকাল ওই শিশুটি স্কুলের বারান্দায় বন্ধুদের সঙ্গে খেলছিল। সেখানে দীর্ঘক্ষণ ওই কেরানি শিশুটির উপর নজর রাখতে থাকে। তারপরেই অভিযুক্ত কেরানি সেখান থেকে ওই স্কুল পড়ুয়াকে অন্যত্র ডেকে নিয়ে যায়।
তারপরে ধর্ষক শিশুটির সঙ্গে সঙ্গে অভাব্য আচরণ করে। পাশাপাশি তাকে যৌন হেনস্থা করে। বাড়ি ফেরার পর শিক্ষার্থী প্রচন্ড আতঙ্কিত হয়ে থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তারপরেই ওই শিশুটি তার মায়ের কাছে সবকিছু বলে দেয়। সেই সমস্ত ঘটনার শোনার পর তড়িঘড়ি ওই কেরানির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয় ওই কিশোরীর পরিবার। পাশাপাশি নির্যাতিতার পরিবারের অভিযোগ স্কুল কর্তৃপক্ষ পুরো বিষয়টা জানার পরেও প্রচুর গাফিলতি করেছে। এই ঘটনার বিরুদ্ধে যথাযজ্ঞ পদক্ষেপ না নিয়ে এই ঘটনাকে লুকোনোর প্রবল চেষ্টা চালিয়ে গেছে।
এই ঘটনার পর থেকেই পলাতক ওই কেরানি। পুলিশ ধৃতের খোঁজে এলাকার জুড়ে নাকা তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি এই ঘটনা স্কুল কর্তৃপক্ষের কোনো রকম ভূমিকা থাকলেও সেই বিষয়ে ক্ষতিয়ে দেখবে পুলিশ। দোষীদের শাস্তি দিতে তৎপর প্রশাসন।







