দেশ

পুলিশ কর্তাকে চড় মারতে উদ্যত হয়েছিলেন মুখ্যমন্ত্রী ! চড় এড়ালেও সহ্য করতে পারলেন না অপমান

ভরা জনসভায় মঞ্চে ডেকে চড় মারার চেষ্টা করা হয়েছিল এক পুলিশকর্তাকে ! এমনই অভিযোগ করে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন ওই পুলিশকর্তা। এ বার ইস্তফা দিলেন তিনি । বললেন , ‘‘কোনও মতে চড় এড়িয়েছি। কিন্তু যে ভাবে জনসমক্ষে অপমান করা হল, তা মেনে নেওয়া সম্ভব নয়।’’ তিনি জানিয়েছেন , তিনি তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে । তিনি আরো জানিয়েছেন , ভরা মঞ্চে এমন ঘটনা ঘটার পর , তিনি মানসিকভাবে ভেঙ্গেও পড়েছিলেন । তবে তার ইস্তফা পত্র গ্রহণ করা হবে কিনা , সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি ।

ঘটনা , গত এপ্রিল মাসের ২৮ তারিখের। মূল্য বৃদ্ধি নিয়ে বেলগাভিতে একটি প্রতিবাদ সভা করে কংগ্রেস। সভায় উপস্থিত ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও। প্রতিবাদ সভায় , মঞ্চের উপরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বেলগাভির এএসপি এনভি বরমানি। কংগ্রেসের সভামঞ্চের কাছেই বিক্ষোভ দেখাচ্ছিলেন গেরুয়া শিবিরের কিছু মহিলা কর্মী । মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তাতে বিরক্ত হয়ে মেজাজ হারিয়ে ফেলেন । তখন মঞ্চেই দাঁড়িয়ে ছিলেন নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার বরমানি। পুলিশ কর্তার দাবি, মঞ্চ থেকেই তার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী চিৎকার করে জিজ্ঞেস করেন, ‘‘এখানকার পুলিশ সুপার কে? বেরিয়ে যান এখান থেকে!’’ তার পরেই পুলিশ কর্তাকে তিনি চড় মারতে উদ্যত হন ।

পুলিশ কর্তা বরমানির কথায় , সেদিন কোনো রকমে চড় এড়াতে পেরেছিলেন তিনি । কিন্তু যে ভাবে তাকে চড় মারার চেষ্টা করা হয় , তিনি কোনোভাবেই সেই অপমান মেনে নিতে পারছেন না। তিনি জানিয়েছেন , ‘‘চড় গালে লাগেনি ঠিকই, কিন্তু জনসমক্ষে এই অপমান দু’দিন ধরে টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে। গোটা রাজ্য, দেশ এই দৃশ্য দেখেছে।’’

পুলিশ কর্তা আরো জানিয়েছেন ‘‘৩১ বছর ধরে নিষ্ঠার সঙ্গে কর্নাটক পুলিশে কাজ করছি। এই উর্দির সঙ্গে আমার আত্মার সম্পর্ক। মাকে যেমন শ্রদ্ধা করি, আমার উর্দিকেও তেমনই শ্রদ্ধা করি।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.