ঈদের মরশুমে এইবছর ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নেওয়া হল প্রথম পদক্ষেপ। সংখ্যালঘু সেলের জন্য বিজেপি ‘সওগাত-ই-মোদি’ ক্যাম্পেন শুরু করল, যেখানে সারা দেশের ৩২ লক্ষ নিম্নবিত্ত মানুষকে ঈদ উপলক্ষে স্পেশাল কিট দেওয়া হবে। গত মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার তত্ত্বাবধানে দিল্লির নিজামউদ্দিন থেকে এই কর্মকাণ্ডের সূচনা হয়। নিম্নবিত্ত মানুষেরা যাতে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে সেই ভেবেই এই পদক্ষেপ। এই স্কিমের জন্য সারা দেশের ৩২ হাজার সংখ্যালঘু সেলের ভলেন্টিয়ার ৩২ হাজার মসজিদের সাথে একত্রে কাজ করছেন।
বিজেপি সংখ্যালঘু সেলের প্রধান জামাল সিদ্দিকী জানিয়েছেন যে এই স্কিমটি শুধুমাত্র ঈদের পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং গুড ফ্রাইডে, ইস্টার, নৌরুজ, বৈশাখী এবং ভারতীয় পয়লা বৈশাখ হিসেবে চলবে। এই স্পেশাল কিটের মধ্যে খাবারের সাথে সাথে সিমুই, খেজুর, চিনি এবং ড্রাই ফ্রুট থাকবে। তার সাথে সাথে মহিলাদের জন্য সালোয়ার স্যুট এবং পুরুষদের জন্য কুর্তা-পায়জামা থাকবে। এই সম্পূর্ণ কিটটির মূল্য প্রায় ৫০০-৬০০ টাকা।
সর্বভারতীয় ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মৌলনা সাজিদ রশিদী জানান ‘সওগাত-ই-মোদি’ স্পেশাল কিটগুলি ৩.২ মিলিয়ন মুসলিমের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটি একটি অসাধারণ পদক্ষেপ এবং এই কারণে দলের প্রতি জাতির যে ক্ষোভ রয়েছে তা অনেকটাই নির্মূল হবে। এই বছরের ক্যালেন্ডার অনুযায়ী ৩১ মার্চ সোমবার ঈদ-অল-ফিতর পালিত হওয়ার কথা। তবে ঈদ কবে পালিত হবে সেটা পুরোটাই নির্ভর করছে চাঁদ কবে উঠবে তার ওপর।







