অফবিটরাজ্য

মাধ্যমিক পরীক্ষার ফলাফল এই তারিখে কোথায় কিভাবে দেখা যাবে ফল? দেখে নিন

ইতিমধ্যেই শেষ হয়ে গেছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। এবার মাধ্যমিক পরীক্ষার্থীরা রেজাল্টের জন্য অপেক্ষা করে আছেন। কেবল ছাত্র- ছাত্রী নয়, অভিভাবক ও শিক্ষকরাও অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন মাধ্যমিক রেজাল্ট এর জন্য। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে? কী জানালো মধ্যশিক্ষা পর্ষদ? কিভাবে দেখবেন মাধ্যমিক পরীক্ষার ফলাফল? বিস্তারিত জানতে পারবেন আজকের এই প্রতিবেদন থেকে।

২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষার ফল বেরোতে পারে মে মাসের দ্বিতীয় সপ্তাহে। যেহেতু মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে রেজাল্ট বের করে তাই সম্ভাব্য তারিখ অনুযায়ী মে মাসের দ্বিতীয় সপ্তাহ অনুমান করা হচ্ছে।

এবার প্রশ্ন হল আপনি কিভাবে পরীক্ষার ফলাফল দেখবেন :
অনলাইনে ফলাফল দেখার জন্য মাধ্যমিক পড়ুয়াদের মধ্যশিক্ষার ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে চেক করতে হবে । নিচে ওয়েবসাইট গুলি দেওয়া হল যার মাধ্যমে মাধ্যমিক ২০২৫-এর ফলাফল দেখা যাবে—

wbresults.nic.in
wbbse.wb.gov.in

নিচে ধাপে ধাপে ফলাফল চেক করার পদ্ধতি দেওয়া হল:
* প্রথমে এর মধ্যে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইট (wbresults.nic.in বা wbbse.wb.gov.in) ভিজিট করতে হবে।
* এর পর “Madhyamik Pariksha Result 2025” লিঙ্কে ক্লিক করতে হবে ।
* তারপর পড়ুয়ার রোল নম্বর ও জন্ম তারিখ ইন্টার করবেন ।
*এরপর নিচে “Submit” বা “Get Result” অপশনে ক্লিক করবেন।
* এরপর কিছুক্ষণ অপেক্ষার পর আপনার ফলাফল স্ক্রিনে দেখাবে, যা ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.