জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় সুপ্রিম কোর্টের শুনানির পর মুখ খুললেন নির্যাতিতার পরিবার।
তারা খুব উগরে দিলেন মুখ্যমন্ত্রীর ওপর বলেন মুখ্যমন্ত্রী আন্দোলন কে গলা টিপে মারতে চাইছেন। এর আগে একটি সাংবাদিক বৈঠকে মৃত চিকিৎসকের পরিবার জানিয়েছিলেন রাজ্য প্রশাসন তাদের টাকা অফার করেছে। এমনকি সোনা গেছিল প্রকাশ্য মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ লাখ টাকা চিকিৎসকের স্মরণে অনুদান হিসেবে দিতে চেয়েছিলেন সেই সব নিয়ে সেই সাংবাদিক সম্মেলনে সরব হন মৃত চিকিৎসকের মা। সেই বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান সেটি সম্পূর্ণ মিথ্যা কথা তেমন কোন ঘটনাই ঘটেনি। এই ঘটনায় পাল্টা মৃতের পরিবার বলেন যে মুখ্যমন্ত্রী টাকা অফার করা সংক্রান্ত বক্তব্য নিয়ে সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন।
ইতিমধ্যেই সোমবারের নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী গোটা বাংলার মানুষকে স্বাভাবিক স্রোতে ফেরার আহ্বান দিয়েছেন এবং পূজোতে ফেরার জন্য আবেদন করেছেন। সেই প্রসঙ্গে নির্যাতিতার মা বলেন যদি মুখ্যমন্ত্রীর নিজের ঘরের মেয়ের সাথে এই ধরনের কোন ঘটনা ঘটতো তাহলে কি মুখ্যমন্ত্রী মানুষকে আবেদন করতে পারতেন উৎসবে ফেরার কথা?
ইতিমধ্যে এইসব বক্তব্যকে কেন্দ্র করেই রাজনৈতিক প্রশ্নবান ছুড়ে দিচ্ছে বিরোধী দলরা। প্রশ্নের তীরে বেশ অস্বস্তিতে পড়তে হচ্ছে শাসকদলকে।







