কলকাতা

মাঝেরহাটে লরির ধাক্কায় প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার, উত্তেজনা এলাকায়

মাঝেরহাট স্টেশনের অদূরে ভয়াবহ পথ দুর্ঘটনা। সিমেন্টবোঝাই একটি লরির ধাক্কায় মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক স্কুলপড়ুয়ার। মৃত ছাত্রের নাম অনমোল ঝা। জানা গিয়েছে, টিউশন পড়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল সে। সেই সময় আচমকাই একটি লরি তাকে ধাক্কা মারে। লরির চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নাবালকের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত লরিটি ছিল ১২ চাকার। দুপুরের ব্যস্ত সময়ে জনবহুল রাস্তায় এত বড় লরির চলাচল নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ঘটনাস্থলে বিক্ষোভ দেখানোর পাশাপাশি লরিটির সামনের কাচ ভাঙচুর করেন। ভাঙা কাচের টুকরো ছড়িয়ে পড়ে গোটা রাস্তায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রথমে রাস্তা থেকে কাচ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.