বয়স ১২৭ বছর। কিন্তু তিনি এখনো ফিট। শুধুমাত্র যোগাসন ও খাদ্য অভ্যাসে জন্য। কাশির স্বামী শিবানন্দ। তার বয়সের সাথে সাথে রয়েছে অভিজ্ঞতার পাহাড়। দেখেছেন ব্রিটিশ শাসিত ভারতের রূপ। প্রত্যক্ষ করেছেন স্বাধীনতা আন্দোলনের বহু ইতিহাস, সাক্ষী থেকেছেন সেই সব ইতিহাসের। যোগ ব্যায়ামের জন্য স্বামী শিবানন্দ পদ্মশ্রীতে ভূষিত করেছেন কেন্দ্রীয় সরকার।
বুধবার স্বামী শিবানন্দ এসেছিলেন তার কলকাতার ভক্তদের সাথে দেখা করতে। সেখানে তিনি জানান তার স্বাস্থ্য ফিটনেস এর কথা। বলেন যোগ সাধনা ও খাদ্যা অভ্যাসের কারণে তার ফিট থাকা। যোগাসন করলে শরীর ভালো থাকে, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা বাড়ে।







