জেলা

আরুপাড়া এলাকায় ময়লা-আবর্জনা ফেলা নিয়ে উত্তেজনা এলাকাবাসী

বেলগাছিয়ার পর আবর্জনা ফেলা নিয়ে বুধবার সকালে উত্তেজনা ছড়াল জগাছার আরুপাড়া এলাকায়। বেলগাছিয়া ভাগাড়ের বদলে জগাছা আরুপাড়া এলাকায় ময়লা ফেলার সিদ্ধান্ত নেয় পুরসভা। এদিন সেখানে আবর্জনা ফেলতে গেলে এলাকার মানুষজন বাধা দেন।আটকে দেন ময়লা ফেলার গাড়ি। যা নিয়ে শোরগোল ছড়িয়েছে জগাছায়।
জগাছার আরুপাড়া এলাকার লোকজনের দাবি, এখানে তাঁরা ময়লা ফেলতে দেবেন না।ময়লা ফেলার কারণে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে।দুর্বিষহ অবস্থায় হচ্ছে তাদের। ভাগাড়ের মত জায়গায় ভাগাড় হোক।মানুষের বসবাসের এলাকায় ভাগাড় করা যাবে না।এখানে স্কুল, কোচিং সেন্টার, দোকানপাট সব কিছু।এখানে ময়লা ফেলতে দেবেন না বলে জানান তাঁরা।

এই নিয়ে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, আপাতত শহরের জঞ্জাল বেলগাছিয়া ভাগাড়ের পরিবর্তে আরুপাড়ায় ফেলা হবে।মঙ্গলবার রাত থেকেই জঞ্জাল সাফাইয়ের কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।পুরসভার তরফে থেকে বলা হয়েছে,শিবপুরের আরুপাড়ায় জঞ্জাল ফেলার কাজ শুরু হয়েছিল।সেই সময় স্থা‍নীয় বাসিন্দারা তাতে বাধা দেন।তারই জেরে আরুপাড়ায় জঞ্জাল ফেলার কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য,বেলগাছিয়া ভাগাড়ে ধসের জেরে গত কয়েক দিন ধরেই উত্তর ও মধ্য হাওড়া এবং শিবপুর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সঙ্কট চলছে।যুদ্ধকালীন ভিত্তিতে পাইপ লাইন সারানোর পর জল সরবরাহ কিছুটা স্বাভাবিক হলেও জমা জলের কারণে বেলগাছিয়া এবং তার আশপাশের এলাকার বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.