বুধেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী , ভোলানাথ ঘোষ । এই দুর্ঘটনায় মৃত্যুও হয়েছে তার ছেলের , মৃত্যু হয়েছে গাড়ির চালকেরও । এই ঘটনায় অভিযোগের তীর বারংবারই যাচ্ছে শেখ শাহাজাহান ও লরি চালক আলিম মোল্লার দিকে । কিন্তু আশ্চর্য জনক বিষয় হয় এই ঘটনায় ন্যাজাট থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি পরিবার । বারবার সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে একের পর এক অভিযোগ করলেও , ভোলানাথ তার ছেলের মৃত্যুতে এখনো কোনো লিখিত অভিযোগ কেন দায়ের করেনি , উঠছে প্রশ্ন ।
বুধবার দুর্ঘটনার পর থেকেই সবকিছু প্রাথমিক ভাবে খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ । বৃহস্পতিবার সকালেও ন্যাজাট থানার পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে সব কিছু খতিয়ে দেখে। পুলিশ নমুনাও সংগ্রহ করে দুর্ঘটনাস্থল থেকে। পাশাপাশি আসে পাশে যেখানে ক্যামেরা রয়েছে , সেখান থেকে ফুটেজও নেওয়া হয়।
উল্লেখ্য শাহজাহানের মামলার পাশাপাশি এই দুর্ঘটনার ক্ষেত্রেও অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। কারণ গাড়িতে যে তিনজন ছিলেন , তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং বেঁচে রয়েছেন একা ভোলানাথ ঘোষ । তাই এই ঘটনারও অন্যতম সাক্ষী , প্রত্যক্ষদর্শী ভোলানাথ ঘোষ।
কিন্তু কেন লিখিত অভিযোগ দায়ের করতে এত ঢিলেমি ! মিনাখাঁর এসডিপিও কৌশিক বসাক জানিয়েছেন, “আমরা এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে, তারপর অভিযোগে কী কী রয়েছে, সেটা খতিয়ে দেখে, কেস করা হবে।” l







