দেশ

ইস্তফার পর অপসারণ প্রক্রিয়া চলে না: সাংবিধানিক যুক্তিতে অবস্থান স্পষ্ট করলেন প্রাক্তন বিচারপতি ভার্মা

বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার অর্থ কোনোভাবেই অপরাধ স্বীকার বা অনিয়মের দায় মেনে নেওয়া নয়—এমনই স্পষ্ট অবস্থান নিলেন এলাহাবাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা। সরকারি বাসভবন থেকে পোড়া নোট উদ্ধারের ঘটনায় নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন তিনি।
সংসদ সদস্যদের মধ্যে বিলি করা একটি চিঠিতে ভার্মা জানান, গত ৯ এপ্রিল রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকেই তিনি আর বিচারপতির পদে বহাল নেই। ফলে তাঁকে পদ থেকে সরানোর যে সাংবিধানিক প্রক্রিয়া চলছে, তা এখন কার্যত অর্থহীন।
নিজের বক্তব্যের সপক্ষে ভারতের সংবিধানের ২১৭(১)(ক) অনুচ্ছেদ এবং ১৯৭৮ সালের সুপ্রিম কোর্টের ‘ইউনিয়ন অফ ইন্ডিয়া বনাম গোপাল চন্দ্র মিশ্র’ মামলার রায় তুলে ধরেছেন তিনি। তাঁর মতে, হাই কোর্টের বিচারপতির পদত্যাগ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় এবং অপসারণের নিয়ম কেবল কর্মরত বিচারপতিদের ক্ষেত্রেই প্রযোজ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.