কলকাতারাজনীতি

পুলিশকে হুমকি দেওয়ার মামলায় গিরিশ পার্ক থানায় হাজির অভিষেক, ঘিরে সমর্থকদের ভিড়

পুলিশ আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে গিরিশ পার্ক থানায় হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কালীঘাটের বাসভবন থেকে রওনা দেন তিনি। প্রায় ১টা নাগাদ থানায় পৌঁছন অভিষেক। তাঁর আসার আগেই থানার বাইরে জমায়েত করেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। সাংসদ সেখানে পৌঁছতেই তাঁকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে শুরু করেন অনুগামীরা।

প্রসঙ্গত, পুলিশকে হুমকি দেওয়া এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার অভিযোগ এর আগেও উঠেছিল অভিষেকের বিরুদ্ধে। গত অক্টোবর মাসে একটি বক্তব্যে তিনি জানিয়েছিলেন, পক্ষপাতদুষ্ট পুলিশ আধিকারিকদের নাম নথিভুক্ত করা হচ্ছে। ভবিষ্যতে তাঁদের প্রত্যেককে কাজের হিসাব দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। একইসঙ্গে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার এবং তাঁর আইনজীবীর সঙ্গে সম্পর্ক নিয়েও মন্তব্য করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সন্তুষ্ট করতে তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন অভিষেক। সেই সমস্ত মন্তব্যকে কেন্দ্র করেই দায়ের হওয়া মামলায় শুক্রবারের জিজ্ঞাসাবাদে বিষয়গুলি উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে অভিষেকের থানায় পৌঁছনোর আগেই সেখানে হাজির হন তৃণমূলের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরী-সহ দলের একাধিক নেতা ও কর্মী। অভিষেকের জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা থানা চত্বরেই থাকবেন বলে জানিয়েছেন। তাঁদের দাবি, পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অযথা হেনস্থা করা হচ্ছে।

পুলিশের দাবি, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ একাধিক আধিকারিককে নাম না করে নিশানা করেছিলেন অভিষেক। তাঁর বক্তব্যে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। অন্যদিকে, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে এক মহিলা গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। ওই মামলার তদন্তের প্রয়োজনেই শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.