তিনদিনের সফরে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা মুখ্যমন্ত্রী। ১১ তারিখ দুপুরে রওনা দেবেন তিনি। ১৩ তারিখ সন্ধ্যেবেলায় কলকাতায় ফিরে আসার কথা মমতার।
তবে, এছাড়াও তাঁর কোনও কর্মসূচি আছে কিনা, তা জানা যায়নি। উল্লেখ্য, কয়েকদিন আগে মুম্বই গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রী-তে গিয়েছিলেন অভিষেক। আদিত্য ঠাকরের সঙ্গে বৈঠকও করেন তিনি। তবে, এবার মুম্বইতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী রাজনৈতিক কর্মসূচি আছে বা নেই, তা এখনও স্পষ্ট নয়।







