মাতৃহারা হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার উত্তরাখণ্ডের পৌরি গড়ওয়াল জেলার পৈতৃক গ্রাম পঞ্চুরে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর মা সাবিত্রী দেবী। শনিবার পৈতৃক গ্রামে আবেগঘন পরিবেশে মায়ের ছবিতে মাল্যদান করে এবং নিজে কাঁধে করে মরদেহ বহন করে শেষ বিদায় জানান মুখ্যমন্ত্রী। এর আগে ‘এক্স’ হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, “মা… ওঁ শান্তি।”
যোগী আদিত্যনাথের এই ব্যক্তিগত শোকের মুহূর্তে সমবেদনা জানিয়েছেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুক্রবারই যোগী আদিত্যনাথকে ফোন করে গভীর শোকপ্রকাশ করেন এবং এই কঠিন সময়ে তাঁকে ও তাঁর পরিবারকে সান্ত্বনা জানান।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘এক্স’-এ তিনি লেখেন যে জীবনে মায়ের অভাব এক অপূরণীয় শূন্যতা এবং ঈশ্বর যেন শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দেন।
বিজেপি সভাপতি নিতিন নবীন, তিনি বলেন মাতৃবিয়োগের যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মাতৃবিয়োগে সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও লোকসভার স্পিকার ওম বিড়লা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং সপা নেতা আজম খানও শোকপ্রকাশ করেছেন। উত্তরপ্রদেশে মহিলা মোর্চার বৈঠকে তাঁর স্মরণে দুই মিনিট নীরবতাও পালন করা হয়।







