মধ্যপ্রদেশের দেওয়াসে পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল শহিদ পবন যাদবের। দেশের সেবায় প্রাণ উৎসর্গ করা এই বীর সেনার শেষ বিদায়ের মুহূর্তে তাঁর স্ত্রী শোভা যাদবের সাহসী উচ্চারণ আবেগে ভাসিয়ে দিয়েছে দেশবাসীকে। স্বামীর নিথর দেহের সামনে দাঁড়িয়ে শোভা বলেন, “পবন, তুমি সিংহ!” শোকের গভীর মুহূর্তেও তাঁর এই দৃঢ়তা ও গর্বের প্রকাশ মন ছুঁয়ে গিয়েছে অসংখ্য মানুষের।
পবন যাদবের সর্বোচ্চ আত্মত্যাগ এবং তাঁর স্ত্রী শোভার অসীম সাহস আবারও মনে করিয়ে দিল, দেশের নিরাপত্তায় নিয়োজিত সেনাদের পরিবারের সদস্যদেরও প্রতিনিয়ত কত কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়। একজন বীর সেনার আত্মত্যাগের সঙ্গে জড়িয়ে থাকে তাঁর পরিবারের অশ্রু, বেদনা ও অসীম গর্ব।







