ভারত ও আমেরিকার যৌথ অভিযানে গুঁড়িয়ে গেল এক বিশাল আন্তর্জাতিক মাদক পাচার চক্র। ‘অপারেশন মনসুন থান্ডার’ (Operation Monsoon Thunder) নামের এই বিশেষ অভিযানে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) এবং মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (DEA) যৌথভাবে কাজ করে এই সাফল্য পেয়েছে।
গত ৪ ও ১৩ নভেম্বর কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ এবং লখনউতে একযোগে তল্লাশি চালিয়ে চক্রের সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে এনসিবি। তদন্তে উঠে এসেছে, ২০২২ সালের জুন থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত প্রায় ৩,০০০ পার্সেলের মাধ্যমে অন্তত ৫ লক্ষ নিষিদ্ধ ওপিওড (opioid) এবং সাইকোট্রপিক ট্যাবলেট আমেরিকায় পাচার করা হয়েছে। অভিযানে ১,৫০০-র বেশি ট্যাবলেটসহ কয়েকটি চালানও আটক করা হয়েছে।
গোয়েন্দারা জানিয়েছেন, পাচারকারীরা টেলিগ্রাম, স্কাইপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার নিত এবং মার্কিন ডাক পরিষেবা (USPS) ব্যবহার করে তা ক্রেতাদের কাছে পৌঁছে দিত। তল্লাশিতে ৫৯,০০০-এর বেশি মার্কিন ক্রেতার একটি বিশাল ডিজিটাল ডেটাবেস উদ্ধার হয়েছে, যা পরবর্তী পদক্ষেপের জন্য ডিইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে।







