ক্রাইম

নরেন্দ্রপুরে পুলিশের অভিযান, ১২.৬২৩ কেজি গাঁজা উদ্ধার! গ্রেফতার এক

গাঁজার অবৈধ কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল নরেন্দ্রপুর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ নভেম্বর গভীর রাতে জগদীপোতা মোড় এলাকায় অভিযান চালান পুলিশকর্মীরা। অভিযানে সন্তু দত্ত ওরফে ভোলা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১২.৬২৩ কেজি গাঁজা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় গাঁজার অবৈধ বিক্রি সংক্রান্ত তথ্য পাওয়ার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর নির্দিষ্ট এলাকায় তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয় এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়।
ঘটনায় নরেন্দ্রপুর থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। ধৃত ব্যক্তি এই মাদক কারবারের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে মাদক সংগ্রহ করা হচ্ছিল এবং কোথায় তা সরবরাহের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.