ক্রাইমদেশ

করোনা আক্রান্ত রোগীকে ধর্ষণ কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনানি আদালতের

সরকারি অ্যাম্বুলেন্স-এ করোনা আক্রান্ত মহিলাকে ধর্ষণ। অবশেষে পাঁচ বছর পর অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত। শুক্রবার সে কেরলের নগর ও দায়রা আদালতের বিচারক এন হরিকুমারের বেঞ্চে ছিল এই ধর্ষণ মামলার শুনানিতে। সেখানেই সাজা শোনান বিচারক।
জানা যায়, এই ঘটনায় অভিযুক্ত এক সরকারি অ্যাম্বুল্যান্সের চালক।
২০২০ সালে করোনা আক্রান্ত নির্যাতিতা ওই চালকের অ্যাম্বুল্যান্সে করে যাচ্ছিল স্থানীয় একটি করোনা সেন্টারে। কিন্তু সেন্টারের বদলে, ওই অসুস্থ মহিলাকে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় অভিযুক্ত চালক।
সেখানে ওই মহিলাকে ধর্ষণ করেন তিনি। তারপর পৌঁছে দেন সেন্টারে। কিন্তু সেই নারকীয় কাণ্ড ঘটানোর পর নিজের কৃতকর্মের জন্য নির্যাতিতার কাছে ক্ষমাও চায় অভিযুক্ত চালক। সেই সময়ই তা ফোনে রেকর্ড করে নেয় নির্যাতিতা। পরবর্তীতে সেই চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
ফৌজদারি মামলার ধারা ৩৭৬, ধারা ৩৫৪ ও ৩৫৪-এর খ এবং ধারা ৩২৩-এর ভিত্তিতে অভিযোগ দায়ের হয় অভিযুক্তের বিরুদ্ধে। এই দিন এই ঘটনার কেরলের নগর ও দায়রা আদালতে শুনানি ছিল। যেখানে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় বিচারক। পাশাপাশি, জরিমানা হিসাবে নির্যাতিতাকে ১ লক্ষ ৮ হাজার টাকা দেওয়া নির্দেশ দেয় তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.