দেশবিদেশ

৪৮ ঘণ্টার মধ্যেই পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ সরকারের, ফিরতে হবে প্রেমের টানে ছুটে আসা সীমাকেও?

প্রেমের টানে ছুটে এসেছিলেন প্রতিবেশী রাষ্ট্রে। পাকিস্তান থেকে এসে সংসার পাতেন ভারতে । ২০২৩ সালে সমাজ মাধ্যমে , আলোড়ন ফেলে দিয়েছিল, সচিন – সীমার প্রেমের গল্প, ছিল খবরের শিরনামেও । ভারতের সচিন সীমার প্রেমে , পাকিস্তান ছেড়ে এদেশে চলে এসেছিলেন, সীমা হায়দার । তবে তাদের সংসারে এবার নেমে এসেছে ভয়ের ছায়া। সীমার ভয়, তাকে কি ফেরৎ পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানে!

কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গী হামলার পর থেকেই কড়া পদক্ষেপ গ্রহণ করছে ভারত । স্থগিত করে দেওয়া হচ্ছে সিন্ধু জলচুক্তি , পাকিস্তানীদের ভিসাও বাতিল করে দেওয়া হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যেই ভারত ছাড়তে বলা হয়েছে পাকিস্তানীদের । আর তাতেই চিন্তায়, প্রেমের টানে পাকিস্তান থেকে ছুটে আসা সীমা হায়দার । তিনি জানিয়েছেন, তিনি এদেশেই থাকতে চান, তিনি পাকিস্তানে ফিরতে চান না ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের কাছে, সীমার আবেদন , “আমি পাকিস্তানের মেয়ে ছিলাম, কিন্তু এখন আমি ভারতের পুত্রবধূ। আমি পাকিস্তানে ফিরতে চাই না। আমি প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আর্জি জানাচ্ছি যে দয়া করে আমায় ভারতে থাকতে দিন।” পাশাপাশি সীমা জানিয়েছেন সচিনকে বিয়ে করার পর, তিনি হিন্দু ধর্মও গ্রহণ করেছিলেন। সীমার আইনজীবীর দাবী , সীমা এখন ভারতের নাগরিক, তাই সীমার ওপর কেন্দ্রীয় সরকারের নির্দেশ লাগু হওয়া উচিত নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.