দেশ

ফের ব্যাপক অগ্নিকাণ্ড কুল্লুর সাইঞ্জ উপত্যকায়

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের কুল্লুর সাইঞ্জ উপত্যকায়।

আজ সাত সকালে হিমাচল প্রদেশের কুল্লুর সাইঞ্জ উপত্যকায় ব্যাপক অগ্নিকাণ্ড। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা তড়িঘড়ি দৌড়ে আসেন। এসে প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। দীর্ঘ প্রচেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে দমকলে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই দমকল ঘটনাস্থলে উপস্থিত হয়। দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে চারিদিক ধোঁয়ায় ঢেকে গেছে। যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন স্থানীয় পুলিশ। তবে আগুন কীভাবে লাগল সে বিষয়ে এখনও কোন তথ্য পাওয়া যায়নি পুলিশের তরফ থেকে। অগ্নিকাণ্ডের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কুল্লুর সাইঞ্জ উপত্যকা সংলগ্ন গোটা এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.