রাজ্য

SIR বিতর্কের মাঝেই বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করতে চলেছে কমিশন

SIR হলো ভোটার তালিকা নিবিড় সংশোধন অভিযান প্রক্রিয়া। যা নিয়ে দেশজুড়ে চলছে শোরগোল। এমনকি বিহারে SIR প্রক্রিয়া চলাকালীন চড়েছে রাজনৈতিক পারদ। এবার এই বিতর্কের মাঝেই নির্বাচন কমিশন ঘোষণা করছে বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট।

সম্প্রতি বিহারে SIR-এর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যা নিয়ে চলেছে প্রবল রাজনৈতিক তরজা। এমনকি এই প্রক্রিয়ার মধ্যে এসে বাদ পরেছে প্রায় ২৩ লক্ষ নাগরিকের নাম বলে অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। পাশাপশি কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে এই ভোটার তালিকায় যাদের নাম বাদ পরেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই দলিত, ইসলাম ধর্মীয় সম্প্রদায়ের মানুষ। তবে এবার কমিশনের পক্ষ থেকে স্পস্ট করা ভোটারের পরিসংখ্যান।

বিহারে ভোটারের সংখ্যা ছিল ৭.৮৯ কোটি টাকা। তবে SIR-এর পরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭.৪২ কোটিতে। ভোটার তালিকা থেকে বাদ পরেছে ৪৭ লক্ষ মানুষের নাম। তার মধ্যে ডুপ্লিকেট, মৃত বা অন্যত্র কারণে বাদ পরেছে ৬৫ লক্ষ মানুষের নাম। এছাড়াও ২১.৫৩ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছে এই তালিকায়। পাশাপশি সংশোধিত হয়েছে ৩.৬৬ লক্ষ ভোটারের নাম। এবার নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রকাশিত করতে চলেছে বিহার বিধানসভা ভোটের নির্ঘণ্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.