রাজ্য

নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে হতে চলেছে ইমিগ্রেশন চেকপোস্ট

নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের মাথায় নতুন পালক যুক্ত হচ্ছে। ভারত ও বাংলাদেশের মধ্যে দ্রুত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। এই রাজ্যের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত মিতালী এক্সপ্রেস চলাচল করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে হবে ইমিগ্রেশন চেকপোস্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই ঘোষণার পর স্বাভাবিক কারণে খুশি পর্যটক ও ব্যবসায়ীরা। বর্তমানে ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে তিন জায়গায়, যার মধ্যে উল্লেখযোগ্য চিৎপুর এবং গেদে। নিউ জলপাইগুড়ি রেল স্টেশনেও হবে ইমিগ্রেশন চেকপোস্ট।

করোনার কারণে দীর্ঘ দুই বছর ভারত এবং বাংলাদেশের মধ্যে রেল চলাচল বন্ধ ছিল। ভারতের প্রবেশের ক্ষেত্রে এবং ভারত থেকে প্রস্থানের সময় যে সমস্ত যাত্রীদের প্রয়োজনীয় নথিপত্র থাকবে তাদেরকে সব রকম সুবিধা প্রদান করা হবে এখানে। নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে ইমিগ্রেশন চেকপোস্ট হলে স্বাভাবিকভাবে স্টেশনের গুরুত্ব বেড়ে যাবে।ব্যবসায়ীরা সে কারণে আশা রাখছেন যথেষ্ট পরিমাণ এবং ব্যবসায়িক লাভ হবে।বর্তমানে শিলিগুড়িকে উত্তরবঙ্গের অন্যতম করিডোর বলা হয়ে থাকে।তাই এন জেপীতে ইমিগ্রেশন চেকপোস্ট তৈরী হলে আখেরে লাভ হবে শিলিগুড়ির ব্যাবসায়ীদেরই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.