রাজ্য

আন্দোলনের হুঁশিয়ারী পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ীজ সমিতির

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে আবারো রাজ্য সরকারের মাথা ব্যথার কারন হতে চলেছে কলেজে কর্মরত ক্যাজুয়াল কর্মচারীরা। চাকরীর দাবীতে একাধিক সংগঠন কলকাতার রাজপথে ধর্না অবস্থান করে এলেও কলেজ ক্যাজুয়াল কর্মচারীরা রাজ্য সরকারের উপর আস্থাশীল হয়ে আন্দোলন বিমুখ ছিল। যদিও গত দু’ই বছর আগে লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছিল এই সংগঠন। কলেজে কলেজে কলেজে ধর্মঘট, জেলায় জেলায় অবস্থান এমনকি বিকাশ ভবন চত্বরে আন্দোলন করতে গিয়ে একাধিকবার পুলিশ কর্তৃক গ্রেপ্তার বরন হয়েছে এই কলেজ ক্যাজুয়াল কর্মচারী সদস্যরা বলে জানান সংগঠনের নেতৃত্বরা।

মূলত বর্তমানে কলেজ গুলোতে স্থায়ী কর্মচারী নিয়োগ করেনি রাজ্য সরকার, ক্যাজুয়াল কর্মচারী দের দিয়ে কলেজের যাবতীয় কাজ করে নিলেও, যারা কাজ করছে তাদের নাম মাত্র পারিশ্রমিক দেওয়া হয়, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করলেও তাদের কাজের কোনো সরকারী স্বীকৃতি নেই বলে অভিযোগ এই সংগঠনের নেতৃত্বদের। তাদের আরোও অভিযোগ বর্তমান রাজ্য সরকার কলেজ ক্যাজুয়াল কর্মচারীদের সাথে বৈমাত্রীসুলভ আচরন করছে। কলেজে একিই ভাবে নিয়োগ হওয়া, একিই ছাদের তলায় কর্মরত শিক্ষকদের SACT এ অন্তর্ভূক্ত করলেও, কর্মচারীদের ক্ষেত্রে কোনো ভ্রুক্ষেপ নেই। সংগঠনের তরফে উচ্চশিক্ষাদপ্তর, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে একাধিকবার লিখিত ভাবে জানিয়েও কোনো সদুত্তর পায়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে এই সংগঠন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ীজ সমিতি।

সংগঠনের নেতা কোচবিহার জেলার দিনহাটা কলেজের কর্মচারী মেহেবুব ইলাহী আলি সময় ৩৬৫ কে জানায়, কলেজে কর্মরত ক্যাজুয়াল কর্মচারীদের সরকারী স্বীকৃতি ও নির্দিষ্ট বেতনক্রম চালুর দাবীতে গতকাল থেকেই কলেজে আন্দোলন শুরু হবে। প্রয়োজনে রাজ্যব্যপী আমরা কর্মবিরতির ডাক দেব। দেখবো কলেজ সচল থাকে কিনা? কলেজে ক্যাজুয়াল কর্মচারীরা কি কাজ করে এই কর্মবিরতির ডাক দিলেই পরিষ্কার চিত্র উঠে আসবে। তিনি আরোও জানান রাজ্য ব্যপী আমরা কলেজ ক্যাজুয়াল কর্মচারীরা সংগঠিত হলেও, রাজ্য সরকারের প্রতি অগাধ বিশ্বাস রেখেই আমরা আন্দোলনে নামিনি। কিন্তু বর্তমানে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় এই সিদ্ধান্ত। কলেজে শিক্ষকদের ক্ষেত্রে এক নিয়ম, শিক্ষাকর্মীদের সময় আরেক নিয়ম, সরকারের এই দ্বিচারীতা আমরা মানবো না। জানা যায় এই সংগঠনের নেতৃত্বরা দফায় দফায় বৈঠক করে ইতিমধ্যে আন্দোলনের নির্দেশ পাঠিয়ে দিয়েছেন প্রতিটি জেলায়। তাই আগামীকাল থেকে বিভিন্ন জেলার বিভিন্ন কলেজে একটা আন্দোলন হওয়ার আশংকা করছে বিভিন্ন মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.