নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত ভোটের জন্য রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে এমনটাই কলকাতা হাই কোর্টের নির্দেশ জারি করেছে। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার । শীর্ষ আদালত আজ শনিবার বন্ধ থাকার দরুন আবেদন জানানো হয়েছে‘ই-ফাইলিং’এর মাধ্যমে।
উল্লেখ্য বিরোধী নেতৃত্বের অধিকাংশ আগে থেকেই মনে করছিলেন, হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যেতে পারে সুপ্রিম কোর্টে । আর তাই ঘটনাচক্রে সেই ‘পূর্বাভাস’ মিলেও গিয়েছে। যদিও প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের ওই রায়ের পর বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ জানিয়েছিলেন, চ্যালেঞ্জ নয়, কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই তিনি চলবেন ।এছাড়াও তিনি বলেছিলেন, ‘‘হাই কোর্ট যা নির্দেশ দিয়েছে, তা কার্যকর করব।’’ এরপর শুক্রবার রাজীব জানান, তিনি সুপ্রিম কোর্টে আবেদনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি ।
সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশন আবেদনে জানিয়েছে যে পঞ্চায়েত ভোটে বাংলার সব জেলায় কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের মতো পরিস্থিতি নেই। কমিশনের এই ‘অবস্থান বদলের’ সমালোচনা করে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, ‘‘যখন নির্বাচন কমিশনার হাই কোর্টের নির্দেশ মেনে নেওয়ার কথা বলেছিলেন, তখনও রাজ্য সরকারের নির্দেশ এসে পৌঁছয়নি। নির্দেশ পাওয়ার পরে অবস্থান বদলেছেন তিনি।’’
সূত্রের খবর , রাজ্যের উপর পঞ্চায়েত ভোটে নিরাপত্তার দায়িত্ব এমনটাই মনে করছে নবান্ন । কোথায় কত পুলিশ লাগবে নির্বিঘ্নে ভোট করাতে নিরাপত্তা সংক্রান্ত কী কী পদক্ষেপ করা দরকার, এই সমস্ত বিষয় রাজ্য নির্বাচন কমিশন জানতে চাইবে রাজ্যের কাছে। কমিশন নির্বাচনী নিরাপত্তার কাজ সম্পন্ন করবে রাজ্যের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে । নবান্ন মনে করছে, হাই কোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যকে এড়িয়ে রাজ্য নির্বাচন কমিশনকে সরাসরি নির্দেশ দিয়েছে। যার ফলে সুপ্রিম কোর্টে এই আর্জি।







