রাজ্য

অভিনব পন্থায় প্রতিবাদ , চাকরিহারা যোগ্য চাকরি প্রার্থীদের

গত বছরের ২২ এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়ে যোগ্য অযোগ্য সবার চাকরি চলে গেছে। বাতিল হয়ে গেছে ১৯ হাজার চাকরি। যার মধ্যে ১৫ হাজার যোগ্য বলে আন্দোলনকারীদের দাবি। অর্থাৎ ১১ শতাংশের কারণে ভুগতে হচ্ছে বাকি ৮৯ শতাংশ যোগ্য শিক্ষকদের। এর প্রতিবাদে ২৩ ডিসেম্বর শিয়ালদহ স্টেশন থেকে বড় মিছিলে অংশ নেন প্রায় ১০ হাজার চাকরি হারা শিক্ষক শিক্ষিকা। সেদিন থেকেই তারা বসে পড়েন ধর্মতলা ওয়াই চ্যানেলে। আগামী ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে এদের ভাগ্য নির্ধারণ হবে। তার আগে নতুন বছরের শুরুতেই তারা রাস্তায় মস্তক মুণ্ডন করে অভিনব প্রতিবাদে সামিল হলেন । পাশাপাশি আজ বিকাশ ভবন এবং নবান্নে তাদের ডেপুটেশন দেওয়ার কথা। এখনও পর্যন্ত কারা যোগ্য কারা অযোগ্য সেই OMR শিট জমা পড়েনি। শিক্ষা দফতর এবং সিবিআই কেউই আদালতে প্রামাণ্য নথি পেশ করতে পারেনি। তাই অনিশ্চয়তায় ঝুলে রয়েছে ৮ বছর ধরে চাকরি করা এই সব শিক্ষক শিক্ষিকার ভাগ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.