কলকাতারাজ্য

জলতরঙ্গ কর্মসূচিতে আমজনতার সাথে মিশে গিয়ে চা-চপ খেলেন রাজ্যপাল বোস ! আপ্লুত স্থানীয়রাও

ঠিক যেন একেবারে ঘরের মানুষ । ‘জলতরঙ্গ’ কর্মসূচিতে সাধারণ মানুষের মতোই আমজনতার সঙ্গে মিশে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ।

গঙ্গার পাশের গ্রাম গুলির পরিস্থিতি কেমন ! সেখানকার বাসিন্দারা কিভাবে দিন কাটাচ্ছেন ! কোনো সমস্যা হচ্ছে না তো তাদের ! একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়ে , এইসব জানতেই বাংলার রাজ্যপাল সি আনন্দ বোসের নয়া কর্মসূচী – ‘জলতরঙ্গ’ । শুক্রবার এই কর্মসূচিতেই , রাজ্যপাল জলপথে পৌঁছে যান হাওড়ায় । টোটোয় করে ঘুরে দেখেন এলাকা । কাছের মানুষের মতোই কথা বলেন সাধারণ মানুষের সাথে । এমনকি এলাকারই এক দোকানে গিয়ে , চা পান করে খান চপও । স্বাভাবিক ভাবেই রাজ্যপালকে এভাবে কাছে পেয়ে আপ্লুত স্থানীয় বাসিন্দারা ।

পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই রাজ্যপাল হিসেবে ৩ বছর কাটিয়ে ফেলেছেন সিভি আনন্দ বোস । ২০২২ সালের ১৮ নভেম্বর রাজ্যপাল রূপে বাংলায় এসেছিলেন তিনি । আর ৩ বছর পূরণ হতে না হতেই , রাজ্যপালের সিদ্ধান্ত গঙ্গা তীরবর্তী ছোট গ্রামগুলি পরিদর্শন করে দেখবেন তিনি ।

শুক্রের সকালে , কলকাতার রিভার ট্র্যাফিক গার্ডের যে জেটি ঘাট রয়েছে সেখান থেকেই হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন সি ভি আনন্দ বোস । এদিন নাজিরগঞ্জ, সাঁকরাইল এবং বজবজ এই তিনটি জায়গায় যাওয়ার কথা রাজ্যপালের ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.