মোথাবাড়িকাণ্ডে ফের সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে বড় পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। SIR মামলার পর আবারও আদালতের অসাধারণ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে তদন্তভার সরাসরি NIA-র হাতে তুলে দিল শীর্ষ আদালত। আদালতের নির্দেশ, সুপ্রিম কোর্টের তদারকিতেই চলবে গোটা তদন্ত প্রক্রিয়া।
সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে—
নির্দিষ্ট সময় অন্তর তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে NIA-কে।
কলকাতার NIA কোর্টেই চলবে মামলার বিচার।
কেস ডায়েরি-সহ তদন্ত-সংক্রান্ত সমস্ত নথি রাজ্য পুলিশকে অবিলম্বে NIA-কে হস্তান্তর করতে হবে।
তদন্তের স্বার্থে রাজ্য পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশও দিয়েছে আদালত।
মোথাবাড়িকাণ্ডে কেন্দ্রীয় তদন্ত সংস্থার প্রবেশ এবং সুপ্রিম কোর্টের সরাসরি নজরদারি—দুই মিলিয়ে এই ঘটনার গুরুত্ব আরও বেড়ে গেল। বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত, মন্তব্য আইন মহলের।







