কলকাতা

কলকাতায় আরও সস্তা সোনা! একদিনে ১০ গ্রামে কমল ৩০০ টাকা, আজ কত দামে বিকোচ্ছে ২২ ক্যারেট?

বিয়ের মরশুম হোক কিংবা ভবিষ্যতের জন্য সঞ্চয়— সোনা কেনার আগে দামের খোঁজ নেন অনেকেই। আর সেই হলুদ ধাতুর দাম কমলেই স্বস্তি মেলে ক্রেতাদের। মঙ্গলবার, ৩ নভেম্বর কলকাতার বাজারে সোনার দামে ফের পতন দেখা গেল। আগের দিনের তুলনায় প্রতি গ্রামে ৩০ টাকা কমেছে হলমার্ক ২২ ক্যারেট সোনার দাম। ফলে ১০ গ্রাম গয়না কিনতে খরচ কমেছে ৩০০ টাকা।

প্রাপ্ত দর অনুযায়ী, এ দিন কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম প্রতি গ্রাম ১৩,১৮০ টাকা। ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৮০০ টাকা।

শুধু গয়নার সোনাই নয়, কমেছে ২৪ ক্যারেট পাকা সোনার দামও। খুচরো পাকা সোনা প্রতি গ্রামে ১৩,৮৬৫ টাকা এবং ১০ গ্রামে ১ লক্ষ ৩৮ হাজার ৬৫০ টাকায় বিকোচ্ছে। আগের দিনের তুলনায় ১০ গ্রামে দাম কমেছে ৩০০ টাকা।

অন্যদিকে, ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম প্রতি গ্রাম ১৩,৭৯৫ টাকা। ১০ গ্রামের দাম ১ লক্ষ ৩৭ হাজার ৯৫০ টাকা। এখানেও আগের দিনের তুলনায় ১০ গ্রামে ৩০০ টাকা পতন হয়েছে।

তবে সোনার বাজারদর প্রতিদিনই পরিবর্তিত হতে পারে। গয়না কেনার সময় হলমার্কের পাশাপাশি জিএসটি, মজুরি এবং অন্যান্য খরচের বিষয়টিও মাথায় রাখা জরুরি। ফলে দোকানভেদে চূড়ান্ত দাম কিছুটা আলাদা হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.