রাজ্য

কয়লা চুরির তদন্তে একযোগে দুই রাজ্যে তল্লাশি অভিযানে ইডি ! উদ্ধার কোটি কোটি নগদ টাকা ও সোনার গয়না

কয়লা পাচারের পর , কয়লা চুরির তদন্তে নেমে , শুক্রবার একাধিক জায়গায় তল্লাশি ইডির । পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড মিলিয়ে , প্রায় ৪০ টি জায়গায় চলছে তল্লাশি অভিযান । আর উদ্ধার অভিযানে নেমেই চাঞ্চল্য । ইতিমধ্যেই উদ্ধার কোটি কোটি টাকা ও সোনার গয়না । জানা গিয়েছে এই তল্লাশি অভিযান , বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনে চালানো হচ্ছে । ইডির অভিযানে , স্ক্যানারে রয়েছে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের ২৫টি জায়গা ও ঝাড়খণ্ডের ১৮টি জায়গা।

২০২০ সালে , কয়লা পাচারের তদন্তে নেমেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । পরে ইডির তরফে , পৃথকভাবে কয়লা পাচারে বেআইনি আর্থিক লেনদেনের তদন্ত শুরু করা হয় । তারপর চলতি বছরে , ইডি শুরু করে , কয়লা চুরির অভিযোগে তদন্ত । এই কয়লা চুরির ক্ষেত্রে , কোনো প্রভাবশালী যোগ রয়েছে কিনা , সেবিষয়েও খতিয়ে দেখছে ইডি ।

শুক্রবার সকালেও , কলকাতা-সহ পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুরে কয়লা চুরির তদন্তে নেমে ইডি । পাশাপাশি হাওড়াতেও চলে ইডির তল্লাশি অভিযান । এই সব মিলিয়ে রাজ্যের প্রায় ২৫ টি জায়গায় চলে তল্লাশি । এছাড়া ঝাড়খন্ডেও চালানো হয় কয়লা চুরির অভিযোগে তল্লাশি । শুক্রবার প্রায় ১০০ জনের বেশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক নামেন তল্লাশি অভিযানে । সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও । উল্লেখ্য , দুই রাজ্যে তল্লাশি চালিয়ে , এখনও পর্যন্ত , কোটি কোটি নগদ টাকা ও সোনা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.