গত ১৪ই জুন অর্থাৎ শনিবার রাতে নৈশ ভোজের পর থেকে অসুস্থ হয়ে পরেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরেই তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় উডল্যান্ড হাসপাতালে। তবে ক্রমশ শারীরিক পরিস্থিতি অবনতি ঘটায় বৃহস্পতিবার এয়ার অ্যাম্বুল্যান্সে করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির এইমসে।
এরপর হাসপাতালে গিয়ে দেখা করেছে একাধিক বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই বিজেপি সাংসদের স্বাস্থ্য নিয়ে পিএমও অফিস থেকে খবর নিয়েছে। পাশাপাশি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদের পরিবারের সঙ্গে কথা বলেছে। এমনকি বিজেপির শীর্ষ নেতৃত্বে তরফ থেকে আগেই প্রস্তাব রাখা হয়েছিল যে প্রয়োজন পরলে প্রাক্তন বিচারপতিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে।
বর্তমানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাসট্রো ইনটেস্টাইনাল সেপসিস এ ভুগছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ। দীর্ঘদিন আইসিইউ সাপোর্টে থাকার পরও তাঁর অবস্থা সঙ্কটজনক। বর্তমানে ‘লো ফ্লো অক্সিজেন সাপোর্ট’-এ রয়েছেন তিনি। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। সেই কারণে কলকাতার উডল্যান্ডস হাসপাতাল থেকে তাঁকে সরিয়ে উন্নততর চিকিৎসার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেইমতো পরিবারের সম্মতিতে গেরুয়া শিবিরের তরফে উদ্যোগ নিয়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে দিল্লি নিয়ে যাওয়ার পথের রওনা দিল। গ্রিন করিডর করে, অ্যাডভান্স লাইফ সাপোর্ট যুক্ত অ্যাম্বুল্যান্সের মাধ্যমে প্রথমে এয়ার অ্যাম্বুল্যান্সে করে এক্কেবারে রাজধানীতে পাঠানো হবে তাঁকে। অ্যাম্বুলেন্সে প্রাক্তন বিচারপতির সঙ্গেই থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। এছাড়াও তার সঙ্গে যাচ্ছেন তাঁর ভাইপো ও দীর্ঘদিনের গাড়িচালক। তবে পরিবারের অন্যান্য সদস্যরা পরে পৌঁছবে রাজধানীতে।
এ প্রসঙ্গে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘গতকালই কথা হয়েছে পরিবারের সঙ্গে। আমাদের মনে হয়েছে পরিস্থিতি খুব ভাল নয়। বেশ কিছুটা অবনতির দিকে পরিস্থিতি এমনটাই মনে হয়েছিল। দিল্লি এইমসে নিয়ে যাওয়া গেলে সেখানের চিকিৎসকরাও আরও ভাল পরিষেবা দিতে পারা যাবে। সেখানে আরও উন্নতমানের পরিষেবা রয়েছে। আশা করছি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন’।







