রাজ্য

৩ দিনের টানা ছুটি পাবেন শিক্ষার্থীরা ! কি নির্দেশ রাজ্য সরকারের ?

জুলাই তে ফের বন্ধ চলেছে রাজ্যের স্কুল কলেজ গুলি ! কিন্তু গরমের ছুটির পর স্কুল খুলেছে তো প্রায় ১ মাস হয়ে গেলো , তার ওপর বঙ্গে এখন বর্ষার প্রকোপ। তাহলে আবার কেন ছুটি পড়তে চলেছে স্কুলে ! তবে রাজ্যের স্কুল কলেজ গুলিতে গরমের ছুটি শেষ হয়ে গেলেও , যে গরমের প্রভাব একেবারেই কমে গিয়েছে তা কিন্তু একেবারেই নয়। বর্তমানে মৌসুমী বায়ু রাজ্য জুড়ে প্রভাব বিস্তার করেছে। বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতও চলছে। তবু এখনো ভ্যাপসা গরমে নাজেহাল বহু জায়গার মানুষ। কিন্তু হঠাৎ কেন আবার ছুটি পড়তে চলেছে স্কুলে ?

শনিবার এমনিতেই , রাজ্যের কিছু স্কুল ছুটি থাকে। আবার বহু স্কুলে হাফ ছুটি থাকে। তার পরের দিন রবিবার , অথার্ৎ রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানই বন্ধ থাকে। আর সোমবার যদি মহরম পালন করা হয় , তাহলে বেশ কিছু ছাত্র ছাত্রী টানা ৩ দিনের ছুটি পাবে। মহরমে ভারতে সরকারি ছুটি ঘোষণা করা হয়। কিন্তু চাঁদ দেখার ওপর নির্ভর করে , ছুটির চূড়ান্ত তারিখ। তাই আপতত বলা যায় , যদি সোমবার পালিত হয় মহরম , তাহলে টানা ৩ দিনের ছুটি পেতে পারেন শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.