রাজনীতিরাজ্য

বিজেপি টিকিট না পেয়ে পিলিভিট বাসীর উদ্দেশে খোলা চিঠি বরুণের!

চব্বিশের লোকসভা ভোটে বিজেপি প্রার্থী হলেন না বিদায়ী বিজেপি সাংসদ বরুণ গান্ধী। টিকিট না পাওয়ায় হতাশ বরুণ নির্দল প্রার্থী হিসেবে লড়তে পারেন বলেই জল্পনা। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের পিলিভিট বাসীর জন্য আবেগপ্রবন চিঠি লেখেন প্রার্থী বললেন, ‘‌সাংসদ হিসাবে আমার মেয়াদ শেষ হতে চললেও, পিলিভিটবাসীর সঙ্গে সম্পর্ক জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বজায় থাকবে।’ বরুণ আরও বলেছেন ,১৯৮৩ সালে তিন বছরের শিশু প্রথম বার তাঁর মায়ের সঙ্গে পিলিভিটে এসেছিল, সে কী তখন জানত যে এক দিন এই মাটি তার কর্মক্ষেত্র হয়ে উঠবে। এখনকার মানুষ হয়ে উঠেছে তার পরিবারের অংশ’

সম্প্রতি পিলিভিট থেকে দু’বার সাংসদ হয়েছিলেন তিনি। ২০০৯-২০১৯ সালে। ২০১৪ সালে তাঁর মা পিলিভিটে দাড়িয়ে জয়ী হন, এবং সেই বছরই সুলতানপুর থেকে জয়ী হন বরুণ। তবে সুলতানপুরে মেনকা গান্ধীকে দল টিকিট দিলেও বরুণকে পিলিভিটে দেয়নি। তাই তিনি অভিমানী।লিখলেন আবেগঘন খোলা চিঠি। যদিও ২০১৯ সালে আড়াই লক্ষের বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন বরুণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.