রাজনীতি

যাদবপুরকাণ্ডে ধৃত আরও তিনজন ; শনিবার তোলা হবে আদালতে !

নিজস্ব সংবাদদাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুকে ঘিরে আরও কয়েজনের ভূমিকা পুলিশের নজরে এসেছে। গত ৯ই আগস্ট কি ঘটেছিল মেন হোস্টেলে ? এই নিয়ে ধৃত ১২ জনকে জেরাও করছেন তারা। পুলিশ সূত্রে খবর, ওই ঘটনার দিন বেশ কয়েকজন সক্রিয় ভূমিকাতে ছিল। শুক্রবারে এই ঘটনার উপর ভিত্তি করে আরও তিনজন গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন পড়ুয়া এবং বাকি২ জন প্রাক্তননী ।শনিবার দিন তাদেরকে আদালতে তোলা হবে। তদন্তকারীরা আরও কয়েকজনের ভূমিকা খতিয়ে দেখছেন ।

যাদবপুরকাণ্ডে ওই ছাত্রের বাবা, ছেলের মৃত্যুর জন্য হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। কলকাতা পুলিশ খুনের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে। গত রবিবার সকালে পুলিশ আরও দুজনকে গ্রেফতার করে।তাঁরা হলেন দুই পড়ুয়া দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষ। তাদেরকে জেরা করে আরও ছয় জনকে পুলিশ গ্রেফতার করে।পুলিশ জানিয়েছে,ধৃতদের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকার বাসিন্দা অসিত সর্দার, মন্দিরবাজারের সুমন নস্কর এবং পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা সপ্তক কামিল্যা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। বাকিরা, জম্মুর বাসিন্দা মহম্মদ আরিফ (তৃতীয় বর্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং), পশ্চিম বর্ধমানের বাসিন্দা আসিফ আফজল আনসারি (চতুর্থ বর্ষ, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং),উত্তর ২৪ পরগনার বাসিন্দা অঙ্কন সরকার (তৃতীয় বর্ষ,সিভিল ইঞ্জিনিয়ারিং)। শুক্রবার সপ্তককে নিয়ে হোস্টেলে, ঘটনার পুনর্নির্মাণও করা হয়। শুক্রবারে জিজ্ঞাসাবাদের পরে আরও তিনজনকে পুলিশ গ্রেফতার করে। তাঁদের মধ্যে দুই প্রাক্তনী পূর্ব বর্ধমানের বাসিন্দা নাসিম আখতার এবং মুর্শিদাবাদের বাসিন্দা হিমাংশু কর্মকার। বাকি ধৃত কম্পিউটার সায়েন্সের চতুর্থ বর্ষের পড়ুয়া সত্যব্রত রায়।

সূত্রে খবর, বয়ানে এক এক জন, এক এক রকমের কথা বলেছে। তাদের বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে। , কেউ কেউ আবার একে ওপরের দিকে আঙুল তুলেছেন। প্রয়োজনে সকলকে সামনাসামনি বসিয়ে জেরা করা হতে পারে এমনটাই সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.