শুভেন্দু অধিকারীর ওপর সভাপতিত্বের দায়িত্বভার দেওয়ার পথে এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে কেশব ভবন। আরএসএস-এর দাবি, আদি বিজেপির কাউকে সভাপতি করা হোক। কোনও দলবদলকারী নেতা বা তৎকাল বিজেপির কেউ রাজ্য সভাপতির পদে বসুক, তা মানতে নারাজ ভবন। অপরদিকে, রাজধানী থেকে অবশ্য শুভেন্দু অধিকারীকেই রাজ্য সভাপতি করার ক্ষেত্রে অনুমতি দিয়েছে।
প্রসঙ্গত, রদবদল হওয়ার কারণ কী? সূত্র মারফত, সুকান্ত মজুমদার প্রসঙ্গে দলীয় অভ্যন্তরে তরজা শুরু হয়েছে। একাধিক অভিযোগ তাঁর নামে জমা পড়েছে। এবার বছর পড়লেই পঞ্চায়েত নির্বাচন। শুভেন্দুর অনেক এলাকায় কাজ করার দরুন তাঁর একটা নির্দিষ্ট পরিচিতি আছে। তাই এই বদল আনা।
সুকান্ত মজুমদারকে বিজেপির রাজ্য সভাপতি পদে রাখতে চায় না দিল্লির শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে, শুভেন্দুর ক্ষেত্রে আরএসএস রাজি নাহলেও, শুভেন্দুর বিকল্প কোনও নামও কেন্দ্রকে দিতে পারছে না কেশব ভবন। দিলীপ শিবিরও চায় যে, সভাপতি বদল হলে সেই স্থানলাভ আদি বিজেপির কেউ করুন, এমনটাই বিজেপি সূত্রের খবর।







