রাজনীতি

তৃণমূল নেত্রীর উপরই অশালীন আচরন সংগঠনের সদস্যদের !

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের উপর উঠলো অশালীনতার অভিযোগ। অভিযোগে সংগঠনেরই এক নেত্রী। শনিবার রাতে এনজেপি থেকে কলকাতা আসার পথে ঘটনাটি ঘটে। আক্রান্ত নেত্রী ফেসবুক লাইভে এসে নিজের ক্ষোভ উগ্রে দেন।

এবার থেকে ২৮ সে আগস্ট পালিত হবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তাই এদিন দিবসটি উজ্জাপনের জন্য বিভিন্ন জেলা থেকে তৃণমূল সংগঠনের কর্মীরা কলকাতায় আসার জন্য রওনা দেন। কিন্তু মাঝ পথেই ঘটে যায় এমন লজ্জাজনক ঘটনা। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, সংগঠনের ওই নেত্রীকে সংগঠনের অন্যান্যদের কাছে হেনস্থার শিকার হতে হয়। ঘটনার বিস্তারে তিনি বলেন, এনজেপি থেকে কলকাতা যাবার উদ্দেশে ট্রেনটি শনিবার রাতে রওনা দেয়। তারপর থেকেই শুরু হয় অশালীন ব্যাবহার। নেত্রী প্রথমে সেই দিকে পাত্তা না দিলেও প্রত্যেকের এরূপ আচরণ তাকে উত্যক্ত করতে বাধ্য হয়। সেখানে তার অভিযোগ, ‘ ট্রেনে চড়া ওই তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের সদস্যদের আচরণ এমনি ছিল যে তারা কোনো মেয়েকে ধর্ষণ করতেও দ্বিধাবোধ করবে না।’ তিনি আরো বলেন, তাদেরই মধ্যে দুজন হিংস্র পশুর মত আচরণ করছিল সেই রাতে। তবে অভিযোগ নাকচ করেছে সংগঠন সদস্যরা।

নিজের সংগঠনের সদস্যদের থেকে অশালীন আচরণে ক্ষিপ্ত নেত্রীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। তবে অভিযোগ অস্বীকার করে সংগঠনের নেতা তমাল ঘোষ দাবি করেছেন, ” এই ষড়জন্ত্রের গোঁড়ায় রয়েছে বিরোধী দলগুলি। আমাদের বহু কর্মীরা সেদিন ট্রেনে চেপে কলকাতায় এসেছেন। সেই ভিড়ের সুযোগ নিয়েই এমন কুরুচিকর কাজটি করেছে বিরোধীরা ।” ঘটনা প্রসঙ্গে রাজনৈতিক মহলে তর্জা তুঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.