জেলা

চোর সন্দেহে অমানবিক অত্যাচার ৪ জন দলিত সম্প্রদায়ের যুবককে !

নিজস্ব সংবাদদাতা : গাছের মধ্যে উল্টো করে ঝুলিয়ে চারজনকে বেধড়ক মার-এর অভিযোগ উঠল মহারাষ্ট্রের আহমেদনগরে। ঘটনাটি অমানবিক বললেও কম বলা হয়। সন্দেহ ছিল, গ্রাম থেকে ছাগল ও পায়রা চুরি করছে চারজন যুবক। চোর সন্দেহে তাঁদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়। অত্যাচার কিন্তু এখানেই শেষ নয়,এরপরে তাদের গায়ে প্রস্রাবও করা হয়, এমনকি জুতোয় থুতু ফেলে তাদেরকে চাটতে বলা হয়।

চারজন দলিত যুবকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে ছাগল ও পায়রা চুরির। আর সন্দেহের বশে এমন অমানবিক অত্যাচার করা হয় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিয়োটি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক , বিক্ষোভ, অবরোধও। পুলিশ সূত্রের খবর, বিষয়টি রবিবার সামনে এলেও, আসল ঘটনাটি ঘটে গত ২৫ অগস্ট। অভিযোগ, আহমেদনগর জেলার হারেগাঁওতে বসবাস করেন ওই চার দলিত যুবক। সম্প্রতিই গ্রামে বেশ কিছু বাড়ি থেকে পায়রা ও ছাগল চুরি হওয়ায় পরই চোর সন্দেহে তাদের দিকে আঙুল তোলা হয়। এরপরে গত ২৫ অগস্ট ছয়জন অভিযুক্ত হঠাৎ চড়াও হয়। অভিযোগ প্রথমে ওই দলিত যুবকদের বাড়ি থেকে তুলে আনা হয়।তারপর তাদের মুখ থেকে সত্যি কথা বের করার জন্য নগ্ন করে গাছের সঙ্গে উল্টো করে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। এরপরে শুরু হয় অমানবিক অত্যাচার। মারধরের পাশাপাশি তাঁদের গায়ে প্রস্রাবও করে দেয় বলে অভিযোগ। এরপর মাটিতে নামানোর পর নিজেদের জুতোয় থুতু ফেলে, তা চাটতে বাধ্য করায় ওই চার দলিত যুবককে, এমনটাই অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে।

নির্যাতনের ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভইরাল হতেই পুলিশ পদক্ষেপ করে। নির্যাতিত এক যুবকের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তবে বাকি পাঁচজন পলাতক। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এই ঘটনার দ্রুত ন্যায় বিচার চেয়ে গ্রামে বিক্ষোভ দেখানো হয় এবং পথ অবরোধ-ধর্মঘটও করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.