গ্রাম পঞ্চায়েত প্রধানের হাতে কালো পতাকা! “ধান্দাবাজ-চিটিংবাজ-তোলাবাজ” বলে তোপ মন্ত্রীকে। মুখ লুকোতে বাধ্য সিদ্দিকুল্লা!
বৃহস্পতিবার সকাল দশটা। মন্তেশ্বরের মালডাঙায় পা দিতেই অস্বস্তির মুখে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। কালো পতাকা, ‘গো-ব্যাক’ স্লোগানে গর্জে ওঠে গোটা এলাকা। আর সেই পতাকা হাতে স্বয়ং গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম শেখ!
তাঁর সোজাসাপটা অভিযোগ—”চার বছর ধরে এলাকার মানুষ বঞ্চিত। চাল, গম তো দূর অস্ত, সার্টিফিকেটের প্রয়োজনেও পাশে পাননি মন্ত্রী। শুধু তোলা আর দালালি!”
মন্ত্রী নিজে পাল্টা অভিযোগ করেছেন তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। বলেছেন, পুলিশ থেকেও কিছু করেনি। গুণ্ডাবাহিনী তাঁকে ঘিরে ধরে, আর পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখে!
নিজের বিধানসভা কেন্দ্রেই এমন ‘কালো’ অভ্যর্থনায় প্রবল অস্বস্তিতে সিদ্দিকুল্লা। প্রশ্ন উঠছে—মন্ত্রী যদি নিজেই নিজের এলাকায় প্রাসঙ্গিক না হন, তবে আগামী দিনে দল কী ভাবছে তাঁকে নিয়ে?
👉 এই ঘটনাই কি ভবিষ্যতের বার্তা? দলীয় বিভাজনের ইঙ্গিত স্পষ্ট?







