নতুন রাজ্য সভাপতি পেল বঙ্গ বিজেপি। ব্যাটন উঠতে পারি দিলীপ ঘোষের হাতেও। কিন্তু তা আর হলো না । অঙ্ক ঘুরে গিয়ে নতুন ক্যাপ্টেন হলেন শমীক ভট্টাচার্য । এবার এই বিষয়ে নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ । কি বললেন তিনি ?
বৃহস্পতিবার সকালে ডুগডুগি হাতে দুর্গাপুর হাউস থেকে প্রাতঃভ্রমণে বেড়ান দিলীপ ঘোষ । বৃষ্টির কারণে প্রাতঃভ্রমণে বারবার বাধা পেয়ে , অবশেষে চেয়ার নিয়ে একটি মিষ্টির দোকানে বসে পড়েন। সেখানেই নয়া রাজ্যসভাপতিকে নিয়ে কথা শোনা গেলো প্রাক্তনের মুখে ।
দিলীপ ঘোষ জানান , “আমি যখন দলে আসি তখন রাজ্যের জেনারেল সেক্রেটারি ছিলেন শমীক। নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। দুটো পদ একসঙ্গে দেওয়া হয় না। তাই তখন প্রেসিডেন্ট করেনি দল। উনি দীর্ঘদিন ধরে আমাদের দলের মুখপাত্র। ভালো কথা বলেন। দল মনে করেছে উনি সংগঠন করতে পারবেন, তাই দায়িত্ব দিয়েছে।”
উল্লেখ্য , জল্পনা শোনা যায় , বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে ছিলেন দিলীপ ঘোষও । কিন্তু বুধবার অঙ্ক পুরোটাই ঘুরে যায় । এদিন সাংবাদিকদের প্রশ্নে দিলীপ জানান , সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলীপ বলেন, “আমি সকাল পাঁচটা থেকে দৌড়াই। কিন্তু কোনও দৌড়ে থাকি না। জেলায়-জেলায় ঘুরে বেড়াচ্ছি। দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি। এটাই আমার কাজ।” বলা বাহুল্য, শমীক ভট্টাচার্য নয়া রাজ্য সভাপতি হওয়ায় কিছুটা হলেও দিলীপ হতাশ, তা তার কথায় স্পষ্ট।







