রাজনীতি

তারকা প্রচারকদের নাম ঘোষণা রাজ্যে বিজেপির, তালিকায় মোদী থেকে রুদ্রনীল ঘোষ

‘‘অভিমান’’ হয়েছে রুদ্রনীল ঘোষের। লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়াতে এই অভিমান তাঁর। সেই কথা তিনি আজকাল ডট ইন-কেও জানিয়েছেন। তাঁর নাম এর ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে বিজেপির তারকা প্রচারকদের তালিকায় দেখা যাই। রাজ্যের শাসক দল মঙ্গলবার তারকা প্রচারকদের নাম ঘোষণা করার কিছুক্ষণ পরেই বিজেপিও তালিকা প্রকাশ করলো।

রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের হয়ে ৪০ জন তারকা প্রচারক প্রচার করবেন।

সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি, হিমন্ত বিশ্ব শর্মা, অমিত মালব্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.